March 25, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুর পৌর আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে হবে- আব্দুল কুদ্দুস এমপি

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে হবে। গতকাল নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এ কথা বলেন।
এসময় অধ্যাপক আব্দুল কুদ্দুস আরোও বলেন, ‘কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।তিনি আরোও বলেন, ‘জনগণের প্রতি বঙ্গবন্ধুর যে ভালাবাসা, সম্মানবোধ ও মমত্ববোধ ছিল তা সকলের জন্য অনুকরণীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল সার্থক হবে।’আগামী পৌর নির্বাচনে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবকে ইঙ্গিতে সমর্থন জানিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবেনা। আপনারা আপনার ভোট পছন্দের প্রার্থীকেই দিতে পারবেন। তিনি শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে সবার প্রতি আহবান জানান।বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত ৮টার দিকে পৌর সদরের মধ্যমপাড়া সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ জুমির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ছামছুল হক শেখসহ আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর