April 10, 2026, 7:04 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজশাহী নগরীতে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের আনুমানিক বয়স প্রায় (৭৫) বছর। গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধ নগরীর পাঠানপাড়া এলাকায় শাহমখদুম দরগার সামনে পড়েছিল। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওই অজ্ঞতনামা বৃদ্ধ মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার এসআই শাহাদত হোসেন জানান, গত কয়েকদিন আগে তিনি খবর পেয়ে বৃদ্ধকে দেখতে যান। এরপর তার খাবার-দাবারসহ পাঠানপাড়া শাহমখদুম দরগার সামনে তাকে থাকার জন্য পলিথিন টাঙিয়ে দেয়া হয়। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যা ০৭ টার দিকে বৃদ্ধটি মারা যান।
এ বিষয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যম কর্মীদের বলেন, তার পরিচয় এখনো পাওয়া যায়নি তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি পরিচয় মেলে তাহলে মরদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নচেৎ লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য কোয়ান্টাম মেথডকে দায়িত্ব দেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর