March 30, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ফুটবলে ভালোই লড়াই করে জিনাব্রির জোড়া গোলে ফাইনালে বায়ার্ন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

মাঠের লড়াইয়ে প্রশংসা পাবে অলিম্পিক লিওঁ।গতকাল ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার রাতে ফাইনালের দৌড়ে আক্রমণাত্মক ফুটবলে ভালোই লড়াই করেছে দলটি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় তাদের কপালে শুধু হতাশাই জুটেছে।অলিম্পিক লিওঁকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করল জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ।এ নিয়ে ১১তমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল বায়ার্ন। শিরোপার স্বাদ পেতে এখনমাত্র ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে লড়তে হবে তাদের।বুধবার দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নেমে ফেভারিটদের বিপক্ষে দারুণ শুরু করেছিল লিওঁ। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কাউন্টার অ্যাটাকে বায়ার্নের ডি-বক্সে ঢুকে পড়েন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। গোলরক্ষক মানুয়েল নয়ারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। তার জোরালো শট গোলবার থেকে দূর দিয়ে চলে যায়।একই ঘটনার পুনাবৃত্তি ঘটে প্রথম ১৭ মিনিটে। কার্ল তোকো অ্যাকাম্বি বল কাটিয়ে মিউনিখের রক্ষণ ভাঙলেও তা গোলে পরিণত করতে পারেননি। গোলরক্ষক নয়ারকে ফাঁকি দিতে পারলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি।অথচ পরের মিনিটেই লিড নেয় বায়ার্ন, যা ছিল তাদের প্রথম সুযোগ।১৮তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির এক শটকে গোলে পরিণত করেন সের্গে জিনাব্রি।৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এ জার্মান মিডফিল্ডার।বাঁ দিক থেকে ইভান পেরিসিচের গোলমুখে বাড়ানো পাস পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি লেভানডোভস্কি, গোলরক্ষক অঁতনি লোপেজও পারেননি বল হাতে জমাতে। অনায়াসে জালে বল পাঠান জিনাব্রি। এবারের চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে এটি তার নবম গোল।প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০তে পিছিয়ে বিরতিতে যায় লিওঁ।দ্বিতীয়ার্ধে নেমেই বেশ কয়েকটি ভালো আক্রমণ চালায় লিওঁ। বায়ার্নের রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কিন্তু সেই ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না দলটি।৫৮তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে আবার ব্যর্থ তোকো অ্যাকাম্বি। এবার তার শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক নয়ার।ম্যাচের শেষভাগে এসে আরও এক গোল পেয়ে যায় বায়ার্ন।৮৮তম মিনিটে সেট পিস থেকে বক্সের মধ্যে বল পেয়ে লাফিয়ে ওঠে দারুণ এক হেডে গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। এটি আসরে তার ১৫তম গোল।বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের বড় জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে বায়ার্ন।আগামী রোববার ইউরোপসেরার লড়াইয়ে ফাইনালে নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামবে হান্স ফ্লিকের দল।

প্রাইভেট ডিটেকটিভ/২০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর