April 10, 2026, 8:47 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘সত্যের মৃত্যু নেই’খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।বর্তমানে তি‌নি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসা নিচ্ছেন।করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গতকাল ১৮ আগষ্ট ২০২০ ইং তারিখ মঙ্গলবার ছটকু আহমেদ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ বলেন, গত ১২ আগস্ট আমার জ্বর আসে।এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই।১৬ তারিখ রিপোর্ট পাই, পজিটিভ আসে।গত দুই‌দিন বাসায় ছিলাম আইসোলেশনে ছিলাম।এই দুই দিনেও জ্বর না কমায় বাধ্য হয়ে আজ (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হয়েছি।তিনি আরও জানান, জ্বর ছাড়া আপাতত তার অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকরা তার শরীরের অন্যান্য পরীক্ষা করছেন।আজ ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার রি‌পোর্ট হা‌তে পেলে অন্য কোনো সমস্যা আছে কী না সেটা নি‌শ্চিত হতে পারবেন।দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ৭৫ বছর বয়সী এই নির্মাতা।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর