April 12, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
ছবি: সংগৃহীত

করোনা মহামারীতে দীর্ঘদিন আদালত বন্ধের পটভূমিতে চলতি বছরে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

ছবি: সংগৃহীত

করোনা মহামারীতে দীর্ঘদিন আদালত বন্ধের পটভূমিতে চলতি বছরে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।১৯ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।চলতি বছর সুপ্রিমকোর্টের বর্ষপঞ্জিতে ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটিসহ পুরো সেপ্টেম্বর অবকাশকালীন ছুটি ছিল।অক্টোবরের প্রথমে সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবকাশের পর মাসের শেষ দিকে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবার টানা পাঁচ দিনের ছুটি ছিল।১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির বাইরে একদিন সরকারি ছুটি রয়েছে ক্যালেন্ডারে।এর পর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটির ঘোষণা ছিল।করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে এক মাসের বেশি সময় আদালত সম্পূর্ণ বন্ধ থাকায় অবকাশকালীন ছুটি বাতিলের আহ্বান জানিয়েছিল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত সভায় তা বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।এতে বলা হয়, গত ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর