April 14, 2026, 3:49 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রিয়াল-বার্সাকে অর্থের লিগে হারিয়ে ফের ‘চ্যাম্পিয়ন’ ম্যানইউ

রিয়াল-বার্সাকে অর্থের লিগে হারিয়ে ফের ‘চ্যাম্পিয়ন’ ম্যানইউ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ছাড়িয়ে গত মৌসুমেও ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ডেলোয়েটের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ মৌসুমে ইউনাইটেডের আয় ৬৭ কোটি ৬৩ লাখ ইউরো। ১৭ লাখ ইউরো কম নিয়ে দ্বিতীয় স্থানে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল। আয়ের তালিকায় শীর্ষ দুই দলের মধ্যে গত ২১ বছরে এটাই সবচেয়ে কম ব্যবধান।

আয়ের দৌড়ে এই নিয়ে দশবার শীর্ষস্থান অর্জন করল গত মৌসুমে ইউরোপা লিগ জয়ী ইউনাইটেড।

গত মৌসুমে আয়ের হিসেবে ইউনাইটেডের পিছনে দ্বিতীয় স্থানে ছিল বার্সেলোনা। তবে এবার ৬৪ কোটি ৮৩ লাখ ইউরো নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে কাতালান ক্লাবটি।

৫৮ কোটি ৭৮ লাখ ইউরো আয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি; ক্লাবটির আয় ৫২ কোটি ৭৭ লাখ ইউরো। তালিকায় শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ১০ টি ইংলিশ প্রিমিয়ার লিগের, যা একটি রেকর্ড।

ডেলোয়েট ফুটবল মানি লিগের শীর্ষ ১০ ক্লাব:

 

০১. ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড): ৬৭ কোটি ৬৩ লাখ

 

০২. রিয়াল মাদ্রিদ (স্পেন): ৬৭ কোটি ৪৬ লাখ ইউরো

 

০৩. বার্সেলোনা (স্পেন): ৬৪ কোটি ৮৩ লাখ ইউরো

 

০৪. বায়ার্ন মিউনিখ (জার্মানি): ৫৮ কোটি ৭৮ লাখ ইউরো

 

০৫. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড): ৫২ কোটি ৭৭ লাখ ইউরো

 

০৬. আর্সেনাল (ইংল্যান্ড): ৪৮ কোটি ৭৬ লাখ ইউরো

 

০৭. পিএসজি (ফ্রান্স): ৪৮ কোটি ৬২ লাখ ইউরো

 

০৮. চেলসি (ইংল্যান্ড): ৪২ কোটি ৮০ লাখ ইউরো

 

০৯. লিভারপুল (ইংল্যান্ড): ৪২ কোটি ৪২ লাখ ইউরো

 

১০. ইউভেন্তুস (ইতালি): ৪০ কোটি ৫৭ লাখ ইউরো

Share Button

     এ জাতীয় আরো খবর