March 20, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

ভাঙনের হুমকির মুখে থাকা নদীর পাড়ে নির্মিত স্কুল, কলেজ ও মাদ্রাসা দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

ভাঙনের হুমকির মুখে থাকা নদীর পাড়ে নির্মিত স্কুল, কলেজ ও মাদ্রাসা দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না। নদীর চরিত্র বুঝতে হবে।জেনেশুনে অবকাঠামো নির্মাণ করতে হবে।গতকাল ১৮ আগষ্ট ২০২০ ইং তারিখ মঙ্গলবার একনেক সভায় অনির্ধারিত আলোচনাকালে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণভবনে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।আর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা এনইসি মিলনায়তন থেকে একনেক বৈঠকে অংশ নেন।বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন- আমরা যে নদীর পাড়ে ঘরবাড়ি বানাই, তখন কি আমরা চিন্তা করি কোথায় বানাচ্ছি? বানিয়ে চলে গেলেন, নদী ভেঙে নিয়ে গেল- এটা ঠিক না। নদীর চরিত্র বুঝতে হবে। জেনেশুনে অবকাঠামো নির্মাণ করতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল- সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না।পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন- মুন্সীগঞ্জে টিনের বাড়ি দোতলা দেখা যায়। সুন্দর সুন্দর একতলা, দোতলা। কারণ তারা পদ্মার পাড়ে বাস করত। পদ্মা ভাঙার সময় এলে তারা উঠিয়ে আরেক জায়গায় বসিয়ে দিতে পারবেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের মডেল ডেভেলপ করতে বলেছেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেগুলো হুমকির সম্মুখীন, সেগুলো আমরা যেন তাড়াতাড়ি সরিয়ে নিতে পারি। যাতে গোটা বিল্ডিং না খেয়ে ফেলে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর