April 15, 2026, 6:10 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইুবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:

mostbet


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ‘ট্রাডিশনাল কন্টাক্ট এন্ড অনলাইন কন্টাক্ট ইন দ্যা লাইট অব আল-ফিকহ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আইন ও শরীয়াহ অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুুষ্ঠিত হয়।

আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ নাজিমুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল। সেমিনারের আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু বকর মোঃ জাকারিয়া মজুমদার এর তত্ত্বাবধানে গবেষণা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলাম এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এম এয়াকুব আলী।

Share Button

     এ জাতীয় আরো খবর