March 24, 2026, 7:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহী কলেজের সীমানা প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী মহানগরীর মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত হতে যাচ্ছে। এ লক্ষ্যে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।
 রবিবার (১৬ আগস্ট) দুপুরে এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের হোস্টেলের জরাজীর্ণ সামীনা প্রাচীরের পাশে কলেজের ঐতিহ্যবাহী সীমানা প্রাচীরের আদলে তৈরি করা হচ্ছে। পরিদর্শনকালে কাজের মান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মেয়র।
প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা। এর আওতায় রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন ও মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত ফোরলেন সড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। এসবের কাজ শেষ হলে সড়ক প্রশস্তের কাজ শুরু হবে। প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের মার্চে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এ প্রকল্পের কাজ শেষ হলেই সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা হবে। প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের মার্চে শেষ হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।
উন্নয়ন কাজ পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর