March 24, 2026, 8:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বক‌শিগ‌ঞ্জে জাতীয় শোক দিব‌সে রিকসা পেলেন সাত্তার

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
জামালপুর জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিব‌সে নতুন রিকসা পেলেন প্রতিবন্ধী আব্দুস সাত্তার। সাত্তার বক‌শিগঞ্জ পৌর শহর মালীবাগ মোড়ের বাসিন্দা। সাত্তার দীর্ঘদিন যাবত পুরাতন ভাঙ্গাচুরা একটি রিকসা দিয়ে অতিকষ্টে প‌রিবার নি‌য়ে জী‌বিকা নির্বাহ ক‌রে আস‌ছি‌লো। বিষয়‌টি বাংলা‌দেশ মু‌ক্তি‌যুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় ক‌মি‌টির প্রেসি‌ডিয়াম সদস‌্য বক‌শিগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আবু জাফরের নজ‌রে এ‌লে সাত্তার‌কে এক‌টি নতুন রিকসা দেওয়া প্রতিশ্রু‌তি দেন। ১৫ আগস্ট (শ‌নিবার) স্বাধীনতার মহান স্থপ‌তি বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে উপ‌জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় সম্মূ‌খে সাত্তা‌রের কা‌ছে নতুন রিকসা হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে নতুন রিকসা পেয়ে খুবই খুশি রিকসাচালক আব্দুস সাত্তার। এ বিষয়ে আওয়ামী নেতা বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসি‌ডিয়াম সদস্য আবু জাফর জানান, জা‌তির জনক বঙ্গবন্ধু ছিলেন অসহায় গরীব মানুষের নেতা। তিনি তাদের কষ্ট লাঘব করতে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর শাহাদাত বা‌র্ষিকী‌তে এ ধরনের একটি কাজ করতে পে‌রে নিজেকে ধন্য মনে কর‌ছি।
রিকসা হস্তান্তরকা‌লে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ই‌ঞ্জি‌নিয়ার নূরুল আ‌মিন ফোরকান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ম সম্পাদক জালাল উ‌দ্দিন জালাল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মিল্লাত, সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুজ্জামান, পৌর আওয়ামী লী‌গের আহ্বায়ক আগা সাইয়ুম, উপ‌জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আ‌লিম তারা, সদস্য ফরহাদ হোসেন পলাশ, উপ‌জেলা যুব মহিলা লীগের সভাপতি জোহুরা বেগম, উপ‌জেলা ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি মির্জা সম্রাট, সাইদুর রহমান লাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব সহ দলীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর