March 24, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে তানোর থানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার,  ব্যুরো প্রধান :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তানোর থানা জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসানের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বাদ আসর তানোর থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব চলাকালীন সময়ে সম্পুর্ণ সামাজিক দুরত্ব বজায়ের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই সময় মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ইনস্পেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, এসআই রুহুল আমীনসহ তানোর থানা পুলিশের বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যবৃন্দরা।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর