March 24, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নানা কর্মসূচীতে পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে পটুয়াখালীতে। এ উপলক্ষে আজ ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,আধা-সরকারি প্রতিষ্ঠানসহ ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু‘র মুর‌্যালে পুষ্পস্তবক অপর্ন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এর পরাপর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি,মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া ,পুলিশ সুপার মো: মাইনুল হাসান ,জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারজেলা যুবলীগসহ দলীয় অঙ্গ সংগঠন।অপর দিকে সকাল ১০টায় স্থাণীয় শিশু একাডেমী মিলনায়তনে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্য বিধিঅনুসরণ বিষয়ে এক আলোচনা ও দোয়া মাহমিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর