March 25, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় নেতা এ্যাডভোকট মো. আমিরুল আলম মিলন এমপি , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক সহ দলীয় নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শিশুদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ জাতীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো.শাহ-ই-আলম বাচ্চু।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার প্রমূখ। এছাড়াও মোরেলগঞ্জ পৌরসভায়ও কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদারসহ কাউন্সিলরবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর