March 24, 2026, 11:56 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামালপুরে জাতীয় শোক দিবসে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

শামীম আলম , জামালপুরঃ
জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে শোক দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযোদ্ধার সন্তান সুশান্ত চক্রবর্তী মিঠু। আওয়ামী পরিবারের ব্যানারে শহরের আটটি পয়েন্টে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বিশিষ্ট সমাজ সেবক সুশান্ত চক্রবর্তী মিঠু, জেলা যুবলীগের সদস্য পলাশ কুমার দে রিংকু, উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা খুরশিদ আলম মিন্টু, জেলা ছাত্রলীগের সদস্য তুহিন শিকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নরপশু ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের লক্ষে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। খুব শিঘ্রই আমারা শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব, যেখানে থাকবে না কোন দারিদ্র, ক্ষুধা, দুর্ণীতি। বক্তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর