March 24, 2026, 11:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে আলোচনা সভা, “বঙ্গবন্ধু অলিম্পিয়াড এর,বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ:

রিপন মিয়া ,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
আজ ১৫ আগস্ট  শনিবার জাতির পিতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে আজ  জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জাতির পিতার জীবন, কর্ম ও তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সংযুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিগণ, ও অন্যান্য ব্যক্তিবর্গ। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান মহোদয়।আলোচনা সভা সমাপ্তির পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর অনন্য আয়োজন “বঙ্গবন্ধু অলিম্পিয়াড” এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়া কোমলমতি শিশুদের বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বুদ্ধ করতে তাদেরকে উপহার হিসেবে গাছের চারা প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর