April 15, 2026, 6:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মা-মেয়ের আত্মহত্যা : স্বামী গ্রেফতার

মা-মেয়ের আত্মহত্যা : স্বামী গ্রেফতার

mostbet

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ এলাকার একটি টিনশেড বাসায় ফ্যানের সঙ্গে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, গত ২১ জানুয়ারি নিজের শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল মামুন। বিষয়টি জানাজানি হওয়ার বেশ কিছুদিন পরই নিজের মেয়ে মাহফুজাসহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সান্ত্বনা।

তিনি আরো বলেন, ওই ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সান্ত্বনার স্বামী মামুনকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর