March 24, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তাহিরপুরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো তিতুমীর কলেজের ছাত্র

কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
তাহিরপুরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো তিতুমীর কলেজের ছাত্র।   ঢাকা থেকে ঘুরতে এসে লাশ হয়ে ফিরতে হলো তিতুমীর কলেজের বিবিএ শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী জাহেদ চৌধুরী (২৫)।   ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের পর্যটন স্পট তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে । নিহত শিক্ষার্থী ফেনী জেলার ফেনী থানার দিলরাজপুর গ্রামের মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে বলে জানা গেছে।  পুলিশ ও টুরিস্ট দল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে ১১ জনের একটি টুরিস্ট দল ভ্রমণের উদ্দেশ্য সুনামগঞ্জের তাহিরপুরে এসে পৌছে। টুরিস্ট দলটি ঐদিন টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে টেকেরঘাটে নৌকায় রাত্রিযাপন করে।  পরের দিন শুক্রবার সকাল ৬টায় তাহিরপুর সদরের উদ্দেশ্য রওয়ানা করে কিন্তু সদরে পৌছে ঘুম থেকে উঠে নৌকায় অবস্থান করা সদস্যরা বুঝতে পারে যে, তাদের মধ্য থেকে বন্ধু জাহেদ নৌকায় নেই। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর