March 25, 2026, 12:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশের ইতিহাসে শেখ ফজিলাতুন নেছা’র অবদান চির স্মরণীয় হয়ে থাকবে-এমপি মুকুল

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।এ মহীয়সী নারী সব সময় জাতির জনকের ছায়াসঙ্গী ছিলেন। তিনি ছিলেন জাতির পিতার রাজনৈতিক জীবনের সার্বক্ষণিক সহযোদ্ধা। জাতির জনক যখন কারাগারে ছিলেন তখন তিনি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তার অবদান চির ভাস্বর হয়ে থাকবে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ ফজিলাতুন নেছা মুজিব আমৃত্যু জাতির পিতাকে সঙ্গ ও সাহস দিয়েছিলেন। তিনি ১৫ আগষ্ট ইতিহাসের নির্মম হত্যাকান্ডে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করেন। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় বোরহানউদ্দিন উপজেলায় ছয়জন অসহায়, দুঃস্থ প্রতিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া নন এমপিওভূক্ত ৩৯৮ জন শিক্ষককে ৫ হাজার এবং১৫ জন কর্মচারী কে ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন আলী আজম মুকুল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম,আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বিভিন্ন ইউপির চেয়ারম্যান সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/১২ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর