April 13, 2026, 6:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
চাঁদের হাট নাটকের একটি দৃশ্য

ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে শফিকুর রহমান শান্তনুর ২ ধারাবাহিক নাটকের শুটিং শুরু

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

mostbet

চাঁদের হাট নাটকের একটি দৃশ্য

ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে নাটকের শুটিং।গত ৬ আগস্ট থেকে পুবাইলে টানা শুটিং চলছে নতুন ধারাবাহিক নাটক ‘চাঁদের হাট’র। অন্যদিকে ১১ আগস্ট থেকে উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে আরেকটি নতুন ধারাবাহিক নাটক ‘পরাধীন’র শুটিং। দুটি ধারাবাহিক নাটক রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।চাঁদের হাট’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। প্রচেষ্টা এ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফফর হোসেন দীপুর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে। অন্য ধারাবাহিক নাটক ‘পরাধীন’ পরিচালনা করেছেন শামীমা আক্তার বেবি। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, উর্মিলা, সোহান খান, নাইম, অর্ষা, আরফান সহ আরো অনেকে।এ প্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘দুটি ধারাবাহিক নাটক ভিন্ন স্বাদের। চাদের হাট গ্রামের গল্প। মূলত দুই বন্ধুর দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন মজার ও জীবনঘনিষ্ঠ ঘটনা দেখা যাবে। তাদের সাথে যোগ হবে কিছু অদ্ভুত চরিত্র। অন্যদিকে পরাধনি নাটকটি শহরের প্রেক্ষাপটে। আমরা দিনে দিনে আধুনিক হয়ে উঠলেও আমাদের মধ্যে রয়ে গেছে কিছু কুপ্রথা, শ্রেণীবৈষম্য। সেই বিষয়গুলো একটা মেয়ের পরাধীন চোখ থেকে দর্শক দেখতে পাবে। দুটি ধারাবাহিক নাটকই শীঘ্রই দুটো স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।’এছাড়া বর্তমানে এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শফিকুর রহমান শান্তনু রচিত ধারাবাহিক নাটক ‘রূপ’।

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর