দিনাজপুরের নবাবগঞ্জে পেঁয়াজের ফুলকার কদর বেড়েছে
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর

কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম তুলনামূলক বৃদ্ধি পেলেও সামান্য দাম কমেছে পেঁয়াজের। তারপরও চাহিদা বেড়েছে পেঁয়াজের ফলকার। দিনাজপুেরর নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এক মুঠো পরিমান পেঁয়াজের ফুলকার আঁটি ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী বাজারেও ফুলকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের পেঁয়াজের ফুলকা দেশের রাজধানীসহ অনেক বিভাগীয় শহরে বিভিন্ন ভাবে চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে। পেঁয়াজ চাষী আমিরুল ইসলাম জানায়, তার নদীর চরে তিন বিঘা পতিত জমি আছে। ঐ জমিতে অন্য কোন ফসল না ফলায় সে পেঁয়াজ চাষ করেছে। সে জানত,এবছর পেঁয়াজের দাম অনেক বশী, পেঁয়াজ তোলার আগেই তার কপাল খুলে গেছে, পেঁয়াজের চেয়ে পেঁয়াজের ফুলকার দামই অন্য বছরের তুলনায় অনেক বেশী। পেঁয়াজ চাষে এবছর প্রচুর লাভ হবে জানালেন, উত্তর মুরাদপুর গ্রামের আমজাদ আলী ও মশফি মিয়া। তারা পাশা পাশি জমিতে পেঁয়াজ চাষ করেছেন। পেঁয়াজ তোলার আগেই জমিতে বিভিন্ন এলাকা থেকে পাইকারী ক্রেতারা ভীড় জমাচ্ছে। এখন শুধু ফুলকা কেটে নিবে, পরে পেঁয়াজ তোলার ব্যবস্থা।