March 25, 2026, 2:48 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় বেড়িবাঁধে পাউবোর বৃক্ষ রোপন কর্মসূচী শুরু

আনু আনোয়ার, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এ কর্মসূচীর উদ্ধোধন করেন পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার উপ বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক ও শওকত হোসেন মিরাজ।এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী মো.মিজানুর রহমান, আরিফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, সার্ভেয়ার রিফাত হোসেন, ইমরান হোসেন ও উচ্চমান সহকারী মো. আলামিন প্রমুখ।পাউবো’র ছোট নদী,খাল পুনঃখনন প্রকল্পের আওতায় কলাপাড়ার তিনটি পোল্ডারে প্রায় চার হাজার গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয। বাঁধ রক্ষায় আগামী ১৪ আগষ্ট পর্যন্ত এ বৃক্ষ রোপন কর্মসূচী চলবে বলে উপ বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর