April 15, 2026, 7:20 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে সনাতন স্টুডেন্টস ফোরাম কৃর্তক বিদ্যাদেবীর আরাধনায় সরস্বতী পূজা উদযাপন

জগন্নাথপুরে সনাতন স্টুডেন্টস ফোরাম কৃর্তক বিদ্যাদেবীর আরাধনায় সরস্বতী পূজা উদযাপন

mostbet

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে সনাতন স্টুডেন্টস ফোরাম কৃর্তক গত সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

প্রাত-কালে প্রতিমা স্থাপন ও অঞ্জলি প্রদানের মাধ্যমে দেবীর পূজার্চনা শুরু হয়। দুপুরে আগত ভক্তবৃন্দের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়। স্কুল,কলেজের শিক্ষার্থী ও উপস্থিত দর্শকদের অংশগ্রহনের রাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয় বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান পুষ্প সন্ধ্যা।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি শ্রী শিমুল রায়। বৈদিক মন্ত্র উচ্চারনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উক্ত ফোরামের সাধারন সম্পাদক কমল রায় ও আলোকসজ্জা সম্পাদক রানা রায়। স্কুল ও কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় গীতা স্লোক, কবিতা, নৃত্য পরিবেশন করা হয়। উক্ত প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সরস্বতী পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী,সাধারন সম্পাদক সুদ্বীপ চন্দ,কোষাধক্ষ্য  স্বরবিন্দু রায়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র সংগঠনের আজীবন দাতা সদস্য ধনেশ রায়, উপদেষ্টা ডা: আশুতোষ দেব,অতিন্দ্র সূত্রধর,বিরেন্দ্র চক্রবর্তী প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর