April 15, 2026, 6:11 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দিরাইয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

দিরাইয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন
রুজেল আহমদ

mostbet


দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  ইমরান হোসাইনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা পয়েন্টে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মঞ্জুর আলম চৌধুরী, প্রেসক্লাব সহ-সভাপতি সোয়েব হাসান, সামছুল আলম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম  আমিন, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, আবুল হোসাইন, এডভোকেট ইকবাল চৌধুরী, ব্যবসায়ী আবদাল আলম চৌধুরী, সোয়েব চৌধুরী প্রমুখ। সাবেক পৌর কাউন্সিলর আমির আলী, জয়নুল হক চৌধুরী, ফরিদ সরদার, তফুর আলম চৌধুরী, কিবরিয়া সরদার, ছৈফুল আলম চৌধুরী, সেবুল রেজা চৌধুরী, জাকির সরদার, রফিকুল হক টিপু, বকুল আহমদসহ এলাকার সহ¯্রাধিক লোক মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান তালুকদার বলেন, রাজনীতিকে পুঁজি করে দিরাইয়ের কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। হাওর এলাকার শান্ত মফস্বল শহরটিকে আতঙ্কের জনপদে রূপান্তরিত করেছেন।একের পর এক হত্যা ও প্রকাশ্যে অস্ত্রবাজি করে বহাল তবিয়তে ঘুরাফেরা করছেন। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। মেয়রপুত্রকে দিরাইবাসী আজ মেথরপুত্র বলে সম্বোধন করছে। তাদের কারণে এলাকাবাসী আজ ভীত সন্ত্রস্থ। তাদের অনিয়ম দূর্ণীতির খবর প্রকাশ করার কারণে দিরাইয়ের কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। অবিলম্বে সাংবাদিকদের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করার আহবান জানান তিনি। রাজনীতিবীদ মঞ্জুর আলম চৌধুরী বলেন, প্রকাশ্যে অস্ত্রবাজি করবেন আর সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের পিটাবেন তা হতে পারেনা। এটি দিরাইবাসীর জন্য লজ্জার বিষয়। কিছুদিন পরপরই দিরাই বাজারে অস্ত্রের মহড়া হয়, এই ভয়ে সাধারণ জনগণ দিরাই থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন। অবিলম্বে  সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান সকল বক্তারা। উল্লেখ্য, ২১ জানুয়ারী রাতে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মেয়রপুত্র উজ্জ্বল বাহিনীর তান্ডব চলাকালে অস্ত্রধারীদের ছবি তুলতে গেলে সাংবাদিক ইমরান হোসাইনের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সাংবাদিক, ব্যবসায়ী, পথচারীসহ ১০ জন আহত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর