April 13, 2026, 2:54 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২২০ জনে দাঁড়িয়ে।মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় আরও ১১০ জন নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরা ও ফক্স নিউজের।এদিকে বৈরুতে চলমান সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এলো।এর আগে সোমবার মন্ত্রিপরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে।রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের বিস্ফোরণের পর শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে এর আগে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেছেন।বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।বৈরুত বিস্ফোরণের পর হাজার হাজার ক্ষুব্ধ মানুষ শনিবার রাস্তায় নেমে আসেন। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়েন।

প্রাইভেট ডিটেকটিভ/১১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর