March 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহীর উপশহরে উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র লিটন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ১৪নং ওয়ার্ডের উপশহর এলাকায় চলমান রাস্তা, ড্রেন নির্মাণ ও ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার (১০ আগস্ট) দুপুরে চলমান এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি কাজের অগ্রগতির খোঁজখবর নেন ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপশহর ১নং সেক্টরের ১১টি রাস্তা এবং ইশার বাড়ী হতে স্যাটেলাইট টাউন হাই স্কুলের পিছন দিয়ে মজিবর রহমানের বাড়ী পর্যন্ত এ্যাসফল্ট কার্পেটিং ১৪শ মিটার রাস্তা ও ২ হাজার মিটার ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। রাস্তা কার্পেটিং কাজে ১ কোটি ১৩ লাখ ৯ হাজার ৭৬৩ টাকা এবং ড্রেন নির্মাণে ১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ২৭০ টাকা ব্যয় হবে। যা চলতি বছর অক্টোবরে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর