March 24, 2026, 6:25 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাল সনদ প্রস্তুতকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

গত শনিবার (৮ আগষ্ট) রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আলমগীর হোসেন টুটুল (৪০) এবং আবুল কাশেম (৪০) নামের জাল সনদ প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের দখল থেকে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জাল সনদপত্র এবং জাল সনদ তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০’টা থেকে সাড়ে ১১’টা পর্যন্ত কমান্ডিং অফিসার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ি থানাধীন গোলাপবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য আলমগীর হোসেন টুটুল ও আবুল কাশেমকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল থেকে ২২ টি ভূয়া সার্টিফিকেট, ২ টি সিপিইউ, ২ টি মনিটর, ৩ টি প্রিন্টার, ১ টি স্ক্যানার, ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১ শত টাকা জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল তারা।
আটক আলমগীর হোসেন টুটুল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন চরমনোহরদিয়ার আব্দুল জলিল মুন্সির ছেলে এবং আবুল কাশেম নড়াইল জেলার নরাগতি থানাধীন তেলিনাঙ্গার মৃত: আব্দুল মালেক শেখের ছেলে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর