April 16, 2026, 2:26 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আগুনের ঘটনায় সবরমতি এক্সপ্রেসে ১১ জনের মৃত্যুদণ্ড রদ

আগুনের ঘটনায় সবরমতি এক্সপ্রেসে ১১ জনের মৃত্যুদণ্ড রদ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে অগ্নি-বিপর্যয়ের ঘটনায় মৃত্যুদণ্ডে দত ১১ জনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে উচ্চ আদালত।

বাদী ও বিবাদীদের উভয়পক্ষ থেকে করা এক সেট আপিলের রায়ে সোমবার এ আদেশ ঘোষণা করেছে গুজরাট হাইকোর্ট, খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

২০০২ সালে অযোধ্য থেকে ফেরার সময় গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় অগ্নি-বিপর্যয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই হিন্দু তীর্থযাত্রী ‘কর সেবক’।

নাশকতার অভিযোগ ওঠা এই ঘটনাকে কেন্দ্র করে গুজরাটজুড়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়। যাদের অধিকাংশই মুসলিম।

গোধরার ঘটনায় খুন ও ষড়যন্ত্রের অভিযোগে মোট ৯৪ জন মুসলিমকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

২০১১ সালে দেওয়া রায়ে আদালত খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে দ- দেয় এবং ৬৩ জনকে বেকসুর বলে ঘোষণা করে। দ-প্রাপ্তদের মধ্যে ১১ জনকে মৃত্যুদ- ২০ জনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছিল।

উচ্চ আদালতের রায়ে শুধু মৃত্যুদ- প্রাপ্তদের সাজা পরিবর্তন করে বাকি আদেশগুলো বহাল রাখা হয়েছে। ওই ১১ জনের মৃত্যুদ- রহিত করে উচ্চ আদালত তাদের যাবজ্জীবন কারাদ- দিয়েছে। যাবজ্জীবন পাওয়া অন্য ২০ জনের সাজা বহাল রয়েছে।

অভিযোগ থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অগ্নি বিপর্যয়ের ঘটনার প্রধান পরিকল্পক বলে কথিত মৌলভি উমরজিও রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর