March 25, 2026, 1:32 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১হাজার জন যুব ও যুব মহিলার বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে ১০ আগস্ট সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রেখা পারভীন, শেখর ইউপি চেয়ারম্যান মো. ই¯্রাফিল মোল্যা প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের ৭০ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রতি বছর বিশ্বের ১৭৩ টি দেশে প্রায় ১০ লক্ষ কর্মী প্রেরণ করে দেশ প্রায় ১৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি ১৬৮ টি দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় জানান, বিদেশগামীরা দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বিদেশে না যাওয়ার কারণে ভাল কাজ পায় না। দালালের মাধ্যমে যাওয়ায় খরচও অনেক বেশি হয়। টাকা পয়সার সব লেনদেন বৈধ রসিদে করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সরকার কুয়েত যেতে ১লাখ ৬ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত যেতে ১ লক্ষ ৭ হাজার ৭৮০ টাকা, মালয়েশিয়ায় নির্মান শ্রমিক হিসেবে ১ লক্ষ ৬০ হাজার এবং কৃষি শ্রমিক হিসেবে ১ লক্ষ ৪০ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর