April 13, 2026, 7:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রংপুর মিঠাপুকুরে গণপিটুনিতে নৈশপ্রহরী তছলিম মিয়ার মৃত্যু

রংপুর জেলা প্রতিনিধি:

mostbet

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চুরির অপবাদে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন এক নৈশপ্রহরী। এ ঘটনার প্রতিবাদে গত শনিবার (৮ আগস্ট) রাতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। নিহত নৈশপ্রহরী তছলিম মিয়া (৫৫) দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, উপজেলার শঠিবাড়ী বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলামের মুদির দোকানে শনিবার ভোরে এক চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা চোর রমজান আলীকে ধরে ফেলেন। তাকে জিজ্ঞাসাবাদে করলে, তিনি নৈশপ্রহরী তছলিম মিয়ার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ জনতা নৈশপ্রহরী তছলিম মিয়াকে গণপিটুনি দেন। এতে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তছলিম মিয়া মারা যান। এ ঘটনায় রমজান আলীকে আটক করেছে পুলিশ। এদিকে নৈশপ্রহরী তছলিম মিয়া নিহতের প্রতিবাদে সঠিক বাজাই বাজারে রাত ৯টার দিকে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশ এসে জড়িতদের গ্রেফতার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর