March 25, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে মেয়র ছাবির আহমদ ও তার স্ত্রীর করোনা মুক্তিতে ছাত্রদল নেতার উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এহিয়া আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও তার স্ত্রী চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী বেগমের করোনা মুক্তির জন্য সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদ এর উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে আউশকান্দি ইউপির পারকুল মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসায় ঐ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক রকি পারভেজ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মফজ্জুল হক ও আকিকুল ইসলাম শুভ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এহিয়া আহমেদ, আউশকান্দি ইউপি ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, আজহার আহমদ, রিপন মোহাম্মদ, নয়ন আহমেদ, মাওলানা মাজেদ মিয়া, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই।এতে পারকুল দরগা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের মোনাজাতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।এছাড়াও পারকুল দরগা জামে মসজিদ, বনগাঁও নতুন জামে মসজিদ, বনগাঁও পুরাতন জামে মসজিদ, পাহাড়পুর জামে মসজিদে মেয়র ও উনার স্ত্রীর করোনা মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৮ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর