April 10, 2026, 10:15 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আরেকটি রেকর্ড মেসির

আরেকটি রেকর্ড মেসির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লা লিগায় রিয়াল বেতিসকে বার্সেলোনার উড়িয়ে দেওয়ার ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। স্পেনের শীর্ষ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ মৌসুমের প্রতিটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কমপক্ষে ২৫টি করে গোল করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

রোববার রাতে বেতিসকে তাদেরই মাঠে ৫-০ গোলে হারানোর পথে জোড়া গোল করে এই কীর্তি গড়েন মেসি। তার বাড়ানো বল পেয়েই ম্যাচের শেষ গোলটি করেন লুইস সুয়ারেস।

এ নিয়ে লিগে টানা চার ম্যাচের প্রতিটিতে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এই ম্যাচে জোড়া গোল করে লা লিগায় শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন সুয়ারেস। উরুগুয়ের দ্বিতীয় ফুটবলার হিসেবে দারুণ এই কীর্তি গড়লেন তিনি। আতলেতিকো মাদ্রিদের হয়ে দিয়েগো ফোরলান ক্যারিয়ারে মোট ১২৮ লা লিগা গোল করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর