April 13, 2026, 5:01 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

স্মার্ট ক্রিকেটার সাকিব

স্মার্ট ক্রিকেটার সাকিব

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানের ক্রিকেট মস্তিষ্ক ক্ষুরধার। তাই তামিম ইকবালের বিশ্বাস, নতুন ভূমিকায়ও দারুণ সফল হবেন সাকিব। দুজনের রানের প্রতিযোগিতাও পাচ্ছে নতুন মাত্রা। তাতে রোমাঞ্চিত তামিমও।

এই ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকেই নিয়মিত তিন নম্বরে ব্যাট করা শুরু করেছেন সাকিব। শুরুটা হয়েছে বেশ ভালো। প্রথম ম্যাচে করেছিলেন ৩৭, পরের ম্যাচে ৬৭।

রান সংখ্যার চেয়েও চোখে পড়ার মত ছিল সাকিবের ব্যাটিংয়ের ধরন। এমনিতে শুরু থেকে শট খেলতে ভালোবাসলেও তিনে তাকে দেখা যাচ্ছে বেশ সাবধানী। অনেকটাই আঁটসাঁট এবং নিয়ন্ত্রিত।

দুটি ম্যাচেই তামিমের সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছে সাকিবের। ব্যাটিংয়ের ধরনে বদলটা চোখে পড়েছে তামিমেরও। বাঁহাতি ওপেনারের বিশ্বাস, তিনে সফল হবেন সাকিব।

“সাকিব যখন চার বা পাঁচে আসত, অনেক সময় এমন হতো যে বাংলাদেশের ৪০ রানে ৩ উইকেট নেই। এমনও ছিল যে ৩ উইকেটে ২০০। কিন্তু যখন তিনে ব্যাট করবে, তখন সেটা অনেক গুরুত্বপূর্ণ। এমনকি ইনিংসে দ্বিতীয় বলেই খেলতে হতে পারে। আবার এমনও হতে পারে যে ২৫ ওভার পর নামছে।”

“আমার কাছে মনে হয় সে খুব স্মার্ট ক্রিকেটার। সে এই পজিশনে এখনি পারফেক্ট কিনা, এটা এখনই বলা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেটা বলতে পারি, সে সামর্থ্য রাখে। সে জানে কী করতে হবে।”

সাকিব তিনে উঠে আসায় বড় ইনিংস খেলার সুযোগ বাড়ছে বেশি। তামিমের সঙ্গে রানের প্রতিযোগিতাও তাই জমবে আরও। আগের ম্যাচের পর সাকিব বলেছিলেন, এই প্রতিযোগিতা দলের জন্যই ভালো। একই কথা তামিমের কণ্ঠেও।

“ভালো হবে যদি প্রতিযোগিতা জমে। আমার কাছে মনে হয় যে দলের মধ্যে যদি সুস্থ্য প্রতিযোগিতা থাকে, এটা সব সময়ই ভাল। সাকিব তিনে ব্যাট করায় অনেক বেশি ওভার ব্যাট করতে পারবে। এইজন্য আমাকেও মনে রাখতে হবে যে আমাকে পারফর্ম করতে হবে ওপরে থাকতে হলে।”

“কেবল সাকিব না, মুশফিকও আছে। সেও অনেক রান করে ফেলেছে। ২০১৭ সালে দারুণ বছর গেছে ওর। স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে দলের জন্য ভাল। রুবেল যেমন ১০০ উইকেট পেয়েছে, এখন ২০০ উইকেটের জন্য খেলবে। সাত বছরে ১০০ হয়েছে। এখন ওর টার্গেট থাকা উচিত তিন-চার বছরে আরও ১০০ নিতে।”

Share Button

     এ জাতীয় আরো খবর