March 25, 2026, 1:21 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি 

কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরীতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ড. মো: আব্দুর রাজ্জাক এমপির

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরীতে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম।কৃষির উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই দারিদ্র্যবিমোচন করা সম্ভব হবে।আর এটি করতে হলে গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরী করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে।কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি  ০৫ আগস্ট ২০২০ ইং তারিখ বূধবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংকের ৯৫৮তম শাখার উদ্বোধনকালে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন, দেশে কৃষি প্রক্রিয়াজাতে, খুচরা কৃষি যন্ত্রপাতি তৈরি ও মেরামতে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীর অনেক সুযোগ রয়েছে। সেজন্য এসব খাতে ব্যাংকগুলোকে উদ্যোক্তা তৈরীর মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে।এ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন আহাম্মদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক সফিকুর রহমান সাদিক, ধনবাড়ী শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মো: কামরুল ইসলাম ভূইয়া,তথ্য অফিসার।

প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর