March 25, 2026, 2:35 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মুহিব

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষক লীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড.শহিদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম ব্যাপারী, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার প্রমুখ। এছাড়াা এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর