April 13, 2026, 10:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
প্রতিকি ছবি

বক‌শিগ‌ঞ্জে পুকু‌রে ডু‌বে ২ শিশুর মৃত‌্যু : ডাক্তার স্টাফ‌দের উপর হামলা

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :

প্রতিকি ছবি

mostbet
জামালপুর জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলায় পুকু‌রে গোসল কর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে ২ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ৪ আগস্ট (মঙ্গলবার) উপ‌জেলার নীলাখিয়া ইউনিয়নের ঝালোপাড়া গ্রা‌মের লিটন মিয়ার পুত্র সিয়াম (৮) ও একই গ্রামের রাশেদ মিয়ার কন্যা জান্নাত (৫) নামে ২ শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা যায়, বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গি‌য়ে সেখানে পানিতে ডুবে তাদের মৃত‌্যু হয়। শিশু ২টিকে উদ্বার করে বক‌শিগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স এ নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। রোগীর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে ক্ষিপ্ত হয়ে কর্মরত ডাক্তার ও স্টাফ‌দের উপর হামলা চালায়। হামলায় ডাক্তার সহ ৪ জন আহত হন। এ ব্যাপারে বক‌শিগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান, হাসপাতালে এসে রোগির স্বজনরা ডাক্তারদের উপর হামলা চালায়, হামলায় ডাক্তারসহ ৪জন আহত হয়। তিনি আরো জানান বক‌শিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বক‌শিগঞ্জ থানা অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর