March 29, 2026, 6:21 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

তাহিরপুর উপজেলা করোনা সুরক্ষা সামগ্রী হস্থান্তর করেছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

কামাল হোসেন, তাহিরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও’র নিকট করোনা সুরক্ষা সামগ্রী হস্থান্তর করেছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ কমিটি প্রেরিত করোনা সুরক্ষা সামগ্রী তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুলের নিকট এসে পৌঁছলে তাৎক্ষনিক তিনি দলীয় নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য শামীম আখঞ্জি’র মাধ্যমে ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেনের নিকট হস্থান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া,সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, সদস্য এমরান হোসেন ভীপকসহ নেতাকর্মীরা। করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পিপিই,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,সাবান,আয়ুস ফেসওয়াস,আয়ুস টারমারিক ক্রীম,ফেসসীল্ড,হ্যান্ড গ্লাবস ইত্যাদি।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর