-
- ধর্ম, রাজনীতি, সারাদেশে
- প্রধানমন্ত্রীর পক্ষথেকে ঈদুল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন এমপি দুর্জয়
- আপডেট সময় July, 30, 2020, 6:45 pm
- 350 বার পড়া হয়েছে
মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচিত পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘিওর,দৌলতপুর শিবালয় তথা মানিকগঞ্জবাসিকে পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় নাঈমুর রহমান দুর্জয় এমপি বলেন, মুসলমানদের প্রধান বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আমাদের আল্লাহর প্রতি উৎসর্গ করার প্রবণতাকে জাগ্রত করে তুলেন। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে এক সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।এই সংসদ সদস্য বাংলাদেশে সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কথা উল্লেখ করে বলেন, এই বছরের ঈদুল ফিতর অন্যরকমভাবে পরিবারের সাথেই পালন করতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন, ঈদের আনন্দ পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন।পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর