March 23, 2026, 11:27 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজারহাটে নাজিম খাঁন ইউনিয়ন বাসীকে আওয়ামীলীগের সভাপতি আকবর আলি সরকার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে নাজিম খাঁন ইউনিয়নের মুসলিম এর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাজিম খাঁন ইউনিয়নের
সর্বস্তরের জনসাধারণ সহ এলাকাবাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আকবর আলী সরকার।ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা প্রায় সমাগত। হাতেগোনা কয়েকটি দিন মাত্র বাকী। ৩০ জুলাই ২০২০ইং তারিখ হিসাবে চলতি মাসের শেষ আর আগামী মাস অর্থাৎ আগষ্ট মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়ে আমাদের একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। আসুন করোনাকালীন এই কঠিন সময়ে বন্যা কবলিত দুর্যোগময় মুহুর্তে অসহায় মানুষের মাঝে আমাদের সর্ব সামর্থ্যটুকু ঢেলে দেই।ঈদ আনন্দ ভাগ করে নেই। আমরা সবাই  মিলেমিশে ঈদ উদযাপন করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভ করি।সমাগত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হউক সম্প্রীতি সৌহার্দ্যের মেলবন্ধন এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর