April 15, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর স্বপ্ন

ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর স্বপ্ন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্কঃ

অসাবধানতায় ট্রেনে কাটা পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম শান্তর। সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার এসআই জাকির হোসেন জানান।
আহত শফিকুল ইসলাম শান্তর (২২) সিরাজগঞ্জ সদরের বড় চাকলি গ্রামের শাহজাহান আলীর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শান্তর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এসআই জাকির বলেন, বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য সকালে শহীদ এম মনসুর আলী স্টেশনে আসেন শান্ত। ট্রেন চলন্ত অবস্থায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা হাঁটুর উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা শান্তকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, “ওই ছাত্রের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর