March 24, 2026, 9:24 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য রাজিব আটক

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

সোমবার (২৭ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে মো. রাজিব হোসেন (২৭) নামে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব-১০ মিডিয়াসেল সূত্র জানায়, জাল সার্টিফিকেট প্রস্তুত করা সংক্রান্ত এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে স্কোয়াড কমান্ডার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার নিউমার্কেট থানাধীন নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেটে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে দুপুর আনুমানিক সাড়ে বারোটায় রাজিব হোসেনকে আটক করে সিপিসি-১ র‌্যাব-১০ এর আভিযানিক দল। এ সময় তার দখল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি জাল সনদপত্র, ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি স্ক্যানার, ১ টি পেনড্রাইভ, ১৬ টি ভূয়া সার্টিফিকেট, ১ টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার একশত ষাট টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, রাজিব হোসেন দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি/ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।
আটক রাজিব হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জের তারাপল্লা এলাকার মো. কদ্দুসের ছেলে। বর্তমানে সে ঢাকার হাজারীবাগের নবীপুরে শাহজাহান ভিলায় বসবাস করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর