April 15, 2026, 6:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ট্টগ্রামে শিশু ধর্ষণ; হত্যা

চট্টগ্রামে শিশু ধর্ষণ; হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বর্বর এ নির্যাতনের শিকার ওই শিশুর নাম ফাতেমা আক্তার মিম। রবিবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন এলাকার ছয় তলা ভবনের দ্বিতীয় তলার সিড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিম আকবর শাহ থানার কনকর্ড সী ওয়ার্ল্ড এলাকার রাজা কাশেমের কলোনির বাসিন্দা মো. জামালের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা মো. জামাল ধোপার কাজ করেন।
আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করছি, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। যে ভবনে মিমের লাশ পাওয়া গেছে, তার মালিক থাকেন ঢাকায়। পুলিশ ওই ভবনের তত্ত্বাবধায়ককে আটক করেছে। মেয়েটির বাসা থেকে ওই ভবনের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। কখন, কী ভাবে মেয়েটি সেখানে গেল- তা তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটির লাশ মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর