April 15, 2026, 6:06 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিএসএফের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বিএসএফের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

mostbet

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল সকালে কলকাতার চিত্পুর স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছাড়ে। যাত্রাপথে ট্রেনের শৌচাগারে যান ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নারী। সেখানে এক বিএসএফ জওয়ান তার শ্লীলতাহানি করেন। লোকলজ্জার ভয়ে তাৎক্ষণিক ওই নারী নীরব থাকলেও মৈত্রী এক্সপ্রেস গেদে সীমান্তে পৌঁছানোর পর তিনি রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। ওই নারীর সঙ্গে তার স্বামীও ট্রেনে ছিলেন। এ ঘটনার বিষয়ে তদন্তের দায়িত্ব পড়েছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) দমদম শাখার ওপর। রেল সূত্রে জানা গেছে, কলকাতা স্টেশন ছেড়ে মৈত্রী এক্সপ্রেস বেরিয়ে আসার পর দমদম ও ব্যারাকপুর রেলস্টেশনের মাঝে কোনো একটি জায়গায় এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। ট্রেনের ভিতর এরকম ন্যক্কারজনক ঘটনার কথা স্বীকার করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র বলেন, ‘ওই ট্রেনটির এসকর্টের দায়িত্বে থাকে বিএসএফ। তাদের এক জওয়ানের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। ওই বাংলাদেশি নারী জিআরপির কাছে এ অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে দমদম গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) তদন্ত শুরু করেছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর