March 24, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শাহিন আহম্মেদ ,কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে  নসরুল হামিদ বিপু এমপি ও  কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ  আহমেদ এর নির্দেশনায়  কেরানীগঞ্জের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ।সোমবার  (২৭জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ছাত্রলীগের উদ্যোগে তেঘরিয়া ইউনিয়নে বিভিন্ন  জায়গায় বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান রাসেল  বলেন, মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। মুজিব বর্ষ উপলক্ষে শাহীন আহম্মেদ  ভাইয়ের নির্দেশনায় আমরা  ছাত্রলীগের পক্ষ থেকে মাঠে ও বিভিন্ন জায়গার আশপাশে বৃক্ষরোপণ করেছি।তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন আলম বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ বান্ধব গাছ আমাদের সকলের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত  করি।এসময় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান তুষার, জসীম আহমেদ নিরব, শবনম আক্তার,মুরাদ দঃ কেরানীগঞ্জ থানা  ছাত্রলীগ ও তেঘরিয়া ইউনিয়নে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর