April 10, 2026, 9:59 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জিম্বাবুয়েকে ২১৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

জিম্বাবুয়েকে ২১৭ রানের লক্ষ্য দিল টাইগাররা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে জিম্বাবুয়ের সামনে সহজ সমীকরণই আছে আপাতত। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে। এখন জিততে হলে তাদের করতে হবে ২১৭ রান। যদিও প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে মাশরাফি বাহিনীর।
আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর তামিম ইকবাল ও সাকিব আল হাসান ১০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে সাকিব ৫১ রান আউট হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিক করেন ৩৫ রানের জুটি।
দলীয় ১৪৭ রানে মুশফিক আউট হওয়ার পরই সাইক্লোনের মতো বিধ্বস্ত হয়ে যায় টাইগাররা। মাত্র ২৩ রানের মধ্যে আরও পাঁচ উইকেটের পতন ঘটে টাইগারদের। এ সময় আউট হয়েছেন মাহমুদউল্লাহ (২), তামিম, সাব্বির (৬), নাসির (২) ও মাশরাফি (০)। তামিম ফিরে যাওয়ার অল্প সময়ের মধ্যেই ফিরেছেন ক্রেমারের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। সাব্বির ও নাসিরকে তুলে নেন কাইল জার্ভিস।
তামিম সর্বোচ্চ ৭৬ ও সাকিব করেন ৫১ রান। শেষ দিকে মুস্তাফিজ ও সানজামুলের লড়াইয়ে ২১৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮ ও মুশফিক করেন ১৮ রান। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ২৬ রানে চারটি এবং কাইল জার্ভিস ৪২ রানে তিনটি উইকেট নেন।
Share Button

     এ জাতীয় আরো খবর