April 15, 2026, 6:06 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় শিশুর লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে আকবর শাহ থানার ‘বিশ্ব ব্যাংক কলোনি’ থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৭ বছর বয়সী মেয়েটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এদিকে, যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ফাতেমা আক্তার মিম নামের মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা মো. জামাল ধোপার কাজ করেন। কনকর্ড সী-ওয়ার্ল্ড এলাকায় রাজা কাশেমের কলোনিতে তাদের বাসা। গত রোববার রাতে আকবর শাহ থানার ‘বিশ্ব ব্যাংক কলোনির’ ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আলমগীর বলেন, প্রাথমিকভাবে মেয়েটির পরিচয় জানা না গেলেও পরে তার পরিবারের খোঁজ পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। যে ভবনে মিমের লাশ পাওয়া গেছে, তার মালিক থাকেন ঢাকায়। পুলিশ ওই ভবনের তত্ত্বাবধায়ককে আটক করেছে বলে জানান ওসি। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এসআই শফিউল আলম মুন্সী বলেন, মেয়েটির বাসা থেকে ওই ভবনের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। কখন, কীভাবে মেয়েটি সেখানে গেল- তা তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর