April 15, 2026, 6:55 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রংপুরে অনুমোদনহীন একটি ক্লিনিক সিলগালা ভূয়া চিকিৎসক গ্রেফতার

শাহ মোহাম্মদ রায়হান বারী,নিজস্ব প্রতিবেদকঃ রংপুর ব্যুরোঃ

mostbet

অদ্য রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় অনুমোদনহীন সেবা হাসপাতাল নামে এক ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ক্লিনিকের মালিক ভূয়া চিকিৎসক রফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয় ও নগদ এক লক্ষ  টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের সহায়তায় গোপন সুত্রে খবরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমানসহ র‌্যাবের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বলেন রফিকুল ইসলাম চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা করে  দীর্ঘ দিন থেকে রুগীদের সাথে প্রতারণা করে আসছিল। তিনি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লিখছিলেন এবং যথারীতি রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এই ক্লিনিকে কোন চিকিৎসকের উপস্থিতি ছিলনা বলে জানাগেছে।উক্ত ক্লিনিকের অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর। পুরো অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিলো। এ অপরাধের জন্য রফিকুল ইসলামকে এক লক্ষ  টাকা জরিমানাসহ তিন মাসের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অনুমোদনহীন এই ক্লিনিকগুলোর বিরুদ্ধে  অভিযান অব্যহত থাকবে বলে জানাগেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর