March 23, 2026, 9:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায় গেছে: এরশাদ

মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায় গেছে: এরশাদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার যা ছিলো শেষ হয়ে গেছে। পথের ভিখারি আমি। এখন মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি সরকারে প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতায় গেছে। গতকাল সোমবার বেলা সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামি ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়। এরশাদ বলেন, জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। জাতীয় পার্টির যে ৯ বছরে গুম-খুন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সবচেয়ে বড় আয়োজন হবে জানিয়ে এরশাদ বলেন, ১৫ তারিখের বাজেট পাঁচ কোটি টাকা। এ বাজেট সংগ্রহ করতে হবে। দেখাতে হবে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট। দূর-দূরান্ত থেকে মানুষ আসবে। লঞ্চ ভাড়া করতে হবে। বাস আসতে হবে, ট্রেন ভাড়া করতে পারবো। অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে, এ মন্তব্য করে এরশাদ বলেন, ঘটনা ঘটে গেছে। কিছু করা যাবে না। আমার খারাপ লাগে। তবে জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর