March 25, 2026, 1:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সহধর্মিণী ‘পারুল চৌধুরী’ করোনায় আক্রান্ত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর স্ত্রী ‘পারুল চৌধুরী’ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তবে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর করোনার রিপোর্ট এসেছে নেগেটিভ।এমপি পত্নী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যেই হোম আইসোলেশনে চিকিৎসা নেয়া তার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সাংসদ ফারুক চৌধুরী তার নিজের ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেছেন। ফারুক চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি বর্তমানে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য।রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বুধবার (২২শে জুলাই) ২০২০ ইং গণমাধ্যম কর্মীদের জানান, মঙ্গলবার ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাংসদ ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও রয়েছেন।এদিকে নতুন (কোভিড-১৯) শনাক্ত রোগীদের মধ্যে ৩০ জনই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়াও রামেক হাসপাতালের ০২ জন, বাগমারার ০২ জন, র‌্যাব-৫- এর ০২ জন সদস্য, পুলিশের ০৯ জন সদস্য এবং পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ০১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর