April 15, 2026, 5:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুন্দরগঞ্জে সাংবাদিকের মামার মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের প্রবীণতম ব্যক্তি নুরুল হক ওরফে নুরুল কবিরাজ বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১’শ ৩৭ বছর। তিনি ৮ পুত্র, ৩ কন্যা, ২ ছোট বোন, ১ ভগ্নিপতি, নাতী-নাতনীসহ অসংখ্য আত্তীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্বশায় প্রথমা স্ত্রীর মৃত্যুর পর তাঁর দ্বিতীয় স্ত্রীও বিগত ১০ বছর পূর্বে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। বিকেলে বাদ আসর যানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিকের মামা। প্রবীণ এ ব্যক্তির মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা পূর্বক শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম ডাকুয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরে শাহী লাবলু, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য-প্রচার-সাহিত্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনিষ সরকার, জাহাঙ্গীর আলম, রিয়াজুল হক, আক্তারবানু ইতি, জাহিদ হাসান জীবন, ফাহিম হাসান প্রমূখ।
সুন্দরগঞ্জে ৫ পুলিশ করোনা সংক্রমিত
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজুর রহমানসহ ৫ পুলিশ সদস্য করোনা সংক্রমিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রাপ্ত নিরীক্ষা রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা সংক্রমিত হবার সংখ্যা ৪৩ জনে উন্নীত হল। এরমধ্যে মেহেরুন্নেসা নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩’শ ২৪ জনের নমুনা সংগ্রহ পূর্বক নিরীক্ষাগারে পাঠানো হলে ২’শ ৭৬ জনের রিপোর্ট প্রকাশিত হয়। এরমধ্যে সংক্রমিত সংখ্যা ৪৩ জন। এ ঘটনায় বর্তমানে ৯১ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। সংক্রমিত অন্যান্য পুলিশ সদস্যরা হলেন- উক্ত তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই কামরুজ্জামান সরকার, কনস্টেবল ফেরদৌস আলম, দেলওয়ার হোসেন ও সোহেল রানা বলে জানা গেছে।
সুন্দরগঞ্জে বন্যার্তদের দুর্ভোগের অন্তঃনেই
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর, উত্তর-পূর্ব ও পূর্ব-দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বর্তমানে ২৮ দশমিক ৭৭ সেন্টিমিটারে প্রবাহিত হওয়ায় বিপদসীমার শূণ্য দশমিক ৪৩ সেন্টিমিটার নিচে রয়েছে। সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা নির্ধারীন করা হয়েছে ২৯ দশমিক ২০ সেন্টিমিটার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩ টার রেকর্ড অনুযায়ী তিস্তা নদীর পানি ২৮ দশমিক ৭৭ সেন্টিমিটারে প্রবাহিত হতে থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। উপজেলা ত্রাণ শাখা সূত্র জানায়, চলতি বছরে বন্যার্ত পরিবারের সংখ্যা ১১ হাজার ৬’শ ৫০ অর্ন্তভ‚ক্ত ৪৬ হাজার ৬’শ জনের জন্য এ পর্যন্ত বরাদ্দ এসেছে ১’শ ৪০ মেট্রিকটন চাল, ৯’শ ৫০ প্যাকেট শুকনো খাবার, নগদ ৫ লাখ টাকা, শিশু খাদ্য বাবদ আরও ১ লাখ ও গো-খাদ্য বাবদ ৫০ হাজার টাকা। চাহিদা তুলনায় বরাদ্দ ও বন্যার মেয়াদ দীর্ঘ্যতম হওয়ায় বন্যার্তদের জন্য আরও বরাদ্দ চাওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, ক্ষেতের ফসল, মাছ চাষসহ জীবিকা নির্বাহের বিভিন্ন দিক থেকে বন্যার্তদের দুর্ভোগের অন্তঃনেই। ঘর-বাড়িতে পানি উঠায় নদীর বেরী বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রিত বন্যার্ত মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর