April 15, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ॥ জনমনে ব্যাপক ক্ষোভ

জগন্নাথপুরে রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ॥ জনমনে ব্যাপক ক্ষোভ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

mostbet


সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারের পাশে ইসলামপুর টু হলিকোনা বাজারের রাস্তায় কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সড়কের আশে পাশের এলাকার লোকজন ও ছাত্র/ছাত্রী সহ পথচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,ইউনিয়নের কলেজ,মাদ্রাসা,উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগন নিরাপদে চলাচলের জন্য বাজারের বাহিরে রাস্তা নিমার্ণ করা হয়।ছাত্র/ছাত্রীরা চলাচল করে বিধায় সড়কের নাম করা হয় শিক্ষার্থীদের সড়ক। সড়কটিতে দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় মরণফাঁদে পরিনত হয়েছিল। প্রায় আধা কিলোমিটার সড়কের কাজে যে পরিমানের কংকিট দেওয়ার কথা সে পরিমানে না দিয়ে ও পলি মাটি ও সাব ব্রেইজ এর কাজ না করে কাজ করে যাচ্ছে ঠিকাদাররা।

রাস্তার পাশে থাকা বাড়ীর মালিক হিরা মিয়া বলেন,দুই নম্বর ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন থাকবে না। শুনেছি কন্ট্রাকটররা (ঠিকাদার) কাজে ফাঁকি দেয়।বাড়ির সামনে রাস্তার কাজ দেখে এর সত্যতা পেলাম।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ বলেন, নিম্নমানের উপকরন দিয়ে রাস্তার কাজ হচ্ছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে,দেখার কেউ নেই। যে উপকরন দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে তা কতদিন চলাচলের উপযোগী থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে কাজ হচ্ছে তা এক বা দুই বছরের মধ্যে রাস্তা ভেঙ্গে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক এ প্রতিবেদককে জানায়, আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি। দীর্ঘ দিন ধরে রাস্তার দুরাবস্থার স্বীকার হয়েছি আমরা শিক্ষকসহ শিক্ষার্থী ও পথচারী। আমাদের প্রানের দাবী এই রাস্তা এত দিন পরে কাজ হলেও তা নি¤œ মানের উপকরন দিয়ে ঠিকাদার কাজ করছে।আমি এর প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরে বলেন আমি এখন মিটিংয়ে আছি। মিটিং শেষ করে সরেজমিনের এসে দেখবো।
এ ব্যাপারে ঠিকাদার পংকজ দেবনাথ বলেন, এ কাজটি আমার লসের যে পরিমানের কাজ হওয়ার কথা সে পরিমানে কাজ করছি। আমি জগন্নাথপুরে কয়েকটি রাস্তার কাজ করেছি, অন্য যায়গায় যেভাবে কাজ করা হচ্ছে। এখানে সেভাবে কাজ করে যাব। মাঝে বৃষ্টিতে আমার কাজে সমস্যা সৃষ্টি হয়েছে। অনেক মাল বৃষ্টি পানিতে চলে গেছে। এটা আমার লসের কাজ।
এলাকার সচেতন মানুষের দাবি, দ্রুত তদন্ত পূর্বক সিডিউল অনুসারে উপকরণ দিয়ে রাস্তার কাজ কারানো হউক। সে ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর